করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতে নাভানা গ্রুপ পাঁচটি ভেন্টিলেটর উপহার দিয়েছে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। নাভানা গ্রুপের এই উপহার গ্রহণ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার সহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন পর্যন্ত একক পেশা হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।
করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধার ভূমিকা পালনকারী পুলিশের পাশে এসে বন্ধুর মতো দাঁড়ানোর জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
ভেন্টিলেটর একপ্রকার চিকিৎসা সরঞ্জাম যেটি করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট প্রশমন করে রোগীকে স্বাভাবিক রাখে।
ইত্তেফাক/আরএ
