ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু 

আপডেট : ১২ মে ২০২০, ২২:৫০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (৬) ও সামিয়া আক্তার (১০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পানাইয়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের বাবুল মিয়ার মেয়ে। 

আরো পড়ুন : রংপুরে পুলিশ-নার্সসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোন বাড়ির পাশে গোসল করার সময় বড় বোন সামিয়া হঠাৎ করে পানিতে পড়ে যায়। এ সময় বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন সুমাইয়াও পানিতে পড়ে যায়। পাশে থাকা অপর একটি মেয়ে দুই বোনের পানিতে পড়ে যাওয়ার খবর পরিবারে লোকজনকে জানায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। 

ইত্তেফাক/ইউবি