প্রাণঘাতী করোনা ভাইরাসকালে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘করোনা ব্রিগেড, নীলফামারী’। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা গতকাল মঙ্গলবার জেলার চার শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
নীলফামারী জেলা প্রশাসক মো: হাফিজুর রহমানের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়।
করোনা ব্রিগেডের পরিকল্পনা ও ত্রাণ ব্যবস্থাপক সূজাউদ্দিন খান রনি বলেন, অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা প্রকৃত সাহায্যপ্রার্থী মানুষের তালিকা করে সাহায্য কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করছি। এ ব্যাপারে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।
এছাড়া সংগঠনটির ত্রাণ ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ প্রিয়ান বলেন, প্রকৃত সাহায্য প্রার্থীদের নিকট সাহায্য পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়ে আমাদের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে।
জেলার প্রতিটি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত যেন বাড়াতে পারে ‘করোনা ব্রিগেড, নীলফামারী’ এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের বিত্তবান ব্যক্তি ও গোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
করোনা বিগ্রেডের পরিকল্পনা, কৃষি ও অর্থ ব্যবস্থাপক বলেন সাব্বির হোসেন বলেন, শুধু সাহায্য উপহারই নয় বরং টেকসইভাবে সংকট মোকাবিলা করতে আমরা কৃষি, টেলিমেডিসিন ও ই-শিক্ষা কারযক্রমও অব্যাহত রাখছি, সকলে এগিয়ে এলে আমাদের এসব কার্যক্রম আরও প্রাণ পাবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আর্থিকভাবে যেকেউ তাদের সাহায্য পাঠাতে পারেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তা দুস্থদের মাঝে বিলিয়ে দিতে প্রস্তুত তাদের স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই নীলফামারীতে জনসচেতনা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান, টেলিমেডিসিন সেবা, ই- শিক্ষা কার্যক্রম, কৃষিতথ্য ও বীজ বিতরণ, মাস্ক ও স্যানিটাইজার প্রদান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে জেলার এ সংগঠনটি।
করোনা ব্রিগেড নীলফামারী'র পরিকল্পনায় রয়েছেন সুজাউদ্দিন খান রনি,সাব্বির হোসেন, রেদোয়ান রাহাত প্রামাণিক এবং এর সমন্বয়ক হিসেবে রয়েছে মোঃ ফিরোজ সোহাগ ও নবনীতা চক্রবর্তী।
এর ভলান্টিয়ার টিম লিডার হিসেবে আছেন, জাহানুল হাবীব রুকু ও রবি এবং ব্যবস্থাপনায় রয়েছে ইশতিয়াক আহমেদ প্রিয়ান ও মনিরুজ্জামান মঞ্জু ।
সংগঠনটিতে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (পারসোনাল) 01743581681, রকেট (পারসোনাল) 01743581681।
ইত্তেফাক/এসআর
