ঝালকাঠি-২ ((সদর ও নলছিটি)) আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে প্রতিযোগিতায়ই নেই বিএনপির জীবা আমিনা খান।
এই আসনে নৌকা প্রতীকে ২ লাখ ১৪ হাজার ৯৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আমু। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় সৈয়দ মুফতি মো. ফয়জুল করীম। তিনি পেয়েছেন ৯ হাজার ৮১২ ভোট।
আরো পড়ুন: জয়ের পথে বাংলাদেশের ‘আয়রন লেডি’: এপি
অপরদিকে বিএনপির প্রার্থী জীবা আমিনা খান ৫ হাজার ৯৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইত্তেফাক/কেআই
