বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯ শ ৪১ ভোট।
ঐক্যজোটের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম পেয়েছেন ২ হাজার ২ শ ৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ হাত পাখা পেয়েছেন ২ হাজার ৪শ ৭১ ভোট, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির সোমনাথ দে পেয়েছেন ৯ শ ৬৭ ভোট, সিপিবির মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী শরিফুজ্জামান শরীফ পেয়েছেন ২শ ৮৫ ভোট এবং বিএনএফ প্রার্থী টেলিভিশন প্রতীকের রিয়াদুল ইসলাম আফজাল পেয়েছেন ২ শ ১৬ ভোট।
আরও পড়ুনঃ সুনামগঞ্জ ২: নৌকার জয়া সেন গুপ্তা বেসরকারি ফলে জয়ী
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫শ ২৩জন। এর মধ্যে মোরেলগঞ্জে নারী ভোটার ১ লাখ ৭ হাজার ৫৮৭, পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৯৬২, শরণখোলায় নারী ভোটার ৪২ হাজার ৬শ ৩৬, পুরুষ ভোটার ৪২ হাজার ৩শ ৩৬জন। কেন্দ্র ১৪৩টি।
ইত্তেফাক/নূহু
