ওয়ানডের দায়িত্বও বাবরের কাঁধে

আপডেট : ১৪ মে ২০২০, ০২:২৮

সরফরাজ আহমেদকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর পরই টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছিলেন বাবর আজম। গতকাল পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক জানিয়েছেন, ওয়ানডেতেও এই দায়িত্ব পালন করবেন বাবর। ফলে তিনি এখন সীমিত ওভারের দুই ফরম্যাটেই দায়িত্ব পেলেন। আর টেস্টে এই দায়িত্ব চালিয়ে যাবেন আজাহার আলী।

গত বছর টানা ব্যর্থতার এক পর্যায়ে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সরফরাজকে। তার বদলে সীমিত ওভারের দায়িত্ব পান দেশটির সেরা ব্যাটসম্যান বাবর আজম।

বাবরও আজাহারকে অভিনন্দন জানিয়ে মিসবাহ বলেছেন, ‘অধিনায়কত্বের মেয়াদ বাড়ায় আমি আজাহার আলী ও বাবর আজমকে অভিনন্দন জানাতে চাই। এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। কারণ তাদের নিজেদের ভবিষ্যত্ নিয়ে স্বচ্ছ ধারণা ও নিশ্চয়তা দরকার ছিল। আমি নিশ্চিত তারা এখন ভবিষ্যতের দিকে তাকাবে এবং পরিকল্পনা শুরু করবে যে, দল কীভাবে প্রত্যাশিত পর্যায়ে ভালো পারফরম করতে পারে।’

ইত্তেফাক/এসআই