করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরই নিজের ছেলেকে হত্যা করেছেন এক ফুটবলার বাবা। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট তখনও আসেনি। জানা যায়নি শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। কিন্তু নিজেরা আবার করোনায় আক্রান্ত হতে পারেন এই ভেবেই নিজের ৫ বছরের ছেলেকে খুন করে ফেলল ফুটবলার পিতা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে তুরস্কে। কোহভের তকতাস নামের এক ফুটবলার ছেলেকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
তকতাস এর আগে তুরস্কের প্রথম সারির লিগে খেললেও বর্তমানে তিনি অপেশাদার লিগে বুরসা ইলদিরইমস্পুরের হয়ে খেলেন। তুরস্কের হাবেরতুর্ক চ্যানেলে জানানো হয়েছে, সেই ফুটবলার নিজেই পুলিশের কাছে গিয়ে স্বীকার করেন যে, তিনি নিজেই ছেলেকে বালিশে চাপা দিয়ে খুন করেছেন কারণ পুত্রকে তিনি মোটেই ভালোবাসেন না। অনুশোচনায় ভুগে ছেলের মৃত্যুর ১১ দিন পরে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
কারণ তকতাসের ছেলের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এপ্রিলের ২৩ তারিখে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হয়েছিল ৫ বছর বয়সী শিশুটি। সেদিন তুরস্কে শিশু দিবস ছিল। ছেলেকে তার বাবার সঙ্গেই আইসোলেশনে রাখা হয়। সেদিনই তার পুত্র কাশিমকে হত্যা করেন ফুটবলার পিতা। তারপর হাসপাতালকে জানান, হুট করেই অসুস্থ হয়ে পড়েছে ছেলে। দুই ঘণ্টা আইসিইউতে রাখার পর শিশুটিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসআই
