কলাবাগানে হিউম্যান রিসোর্স প্রফেসনালসের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট : ১৬ মে ২০২০, ২১:১৬

দেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে কর্মহীন ও দিনমজুর মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ঈদ উপহার (আটা,  মুড়ি, খেজুর,  সেমাই, চিনি,  সাবান ও মাস্ক ) বিতরণ করেছে হিউম্যান রিসোর্স প্রফেশনালস  ইন বাংলাদেশ। 

শুক্রবার বিকালে কলাবাগান তেঁতুলতলা মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স প্রফেশনালস ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ ও সাংগঠনিক সম্পাদক এস, এম জাহিদুজ্জামান।  সার্বিক সহযোগিতায় ছিলেন কলাবাগান থানার ওসি পরিতোষ কুমার ও পুলিশ সদস্যরা। প্রায় ২৫০ জন কর্মহীন ও দিনমজুর মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমাদের এই ধরণের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হিউম্যান রিসোর্স প্রফেশনালস ইন বাংলাদেশ ২০১৪ সালে প্রতিষ্ঠিত এবং সমাজসেবা মন্ত্রণালয় থেকে নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। সংগঠনটি মানব-সম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ ও কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম প্রায়শই করে থাকে।

ইত্তেফাক/ইউবি