করোনা ভাইরাস প্রাদুর্ভাবে রাজধানীতে শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও সূত্রাপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহজ্জামান সেলিমের ব্যক্তিগত উদ্যোগে ২০০ অসহায় দুস্থ ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ৩ টায় রাজধানীর সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ড এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ওই এলাকার আলামিন সেন্টার থেকে শুরু করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
আরো পড়ুন: ঢাকা মহানগর দক্ষিণের ৭৫ টি ওয়ার্ডে আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মানাফী। এছাড়া নগর ও থানার অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সালেহজ্জামান সেলিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় করোনার কারণে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন সময় খাদ্যসামগ্রী বিতরণ করি। তারই ধারাবাহিকতা হিসেবে ৪৪ নং ওয়ার্ডে ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করলাম।
ইত্তেফাক/এএএম

