কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নে ঝরে পড়া শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ইউকেএইড ও এমজেএফের অর্থায়নে শনিবার (১৬ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেণ্ট অর্গানাইজেশনের (আইডিও) উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
করোনা পরিস্থিতিতে সাগরদাঁড়ি ইউনিয়নের ২৩০ জন ঝরে পড়া স্কুলমুখী শিক্ষার্থী পরিবারের মাঝে ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, সোয়া ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, লাইফবয় সাবান ৩ টি, হুইল সাবান ৩ টি, মাক্স ২ টি ও ১টি করে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রচারণাপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে হয়নি কোন দুর্নীতি
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, আইডিওর নির্বাহী পরিচালক মিজানুর রহমান।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইডিও) নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, সাগরদাঁড়ি ইউনিয়নে ইতিপূর্বে ঝরে পড়া শিক্ষার্থী আবারও স্কুলমুখী হওয়ায় এমন ২৩০ জন শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের মাঝে ওই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইত্তেফাক/ এমএএম
