নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বেসরকারিভাবে বর্তমান এমপি মো. ইসরাফিল আলম নৌকা প্রতীকে জয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন এক লাখ নব্বই হাজার চারশ উনত্রিশ ভোট। এ আসনে ধানের শীষ সমর্থিত প্রার্থী আলমগীর কবিরের প্রাপ্ত ভোট ছয়চল্লিশ হাজারে একশ চুয়ান্ন।
আরো পড়ুন : নওগাঁ-৫ : আব্দুল জলিল ছেলে নিজাম উদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত
এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/অনি/ইউবি
