রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার পুলিশ সদস্যদের পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগ এর আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। রবিবার সকালে এই তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে পিপিই হস্তান্তর করা হয়।
নেহরীন মোস্তফা দিশি বলেন, পুলিশ সদস্যরা করোনার এই ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করছে , তাই আমাদের উচিত সরকারের পাশাপাশি তাঁদেরও নিরাপদ রাখার ব্যবস্থা করা । তাই আমি ব্যক্তিগতভাবে তাঁদের জন্য সামান্য এই উপহার প্রদান করলাম ।
এ সময় যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ ও কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান দেড় শতাধিক পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) গ্রহণ করেন ও এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে নেহরীন মোস্তফা দিশিকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/বিএএফ
