টাঙ্গাইল জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপডেট : ১৭ মে ২০২০, ২৩:৪৮

সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারি নির্দেশনা প্রতিপালনে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২১ মামলায় ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। টাঙ্গাইল জেলার সব উপজেলা এবং টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে এই জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়া এদিন জেলার বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ৩৩৩ কল সেন্টার ও টাঙ্গাইল জেলা প্রশাসনের কন্ট্রোল রুম (ফোন-০৯২১-৬২০৮৭, রিলিফ হটলাইন-০১৭২৫৩১২৫৪৮) থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়। এ ছাড়া টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

ইত্তেফাক/আরএ