৯ বছরের সংসার জীবনের ইতি ঘটলো অভিনেতা অপূর্ব-নাজিয়ার। বিচ্ছেদের পর মুখ খোলেছেন নাজিয়া হাসান অদিতি। বিচ্ছেদের খবর গণমাধ্যমে আসার পর রবিবার নিজের অবস্থান জানান নাজিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন, অপূর্বের প্রতি কোন অভিযোগ নেই তার। অপূর্বকে দোষারোপ না করার অনুরোধও জানান নাজিয়া।
নাজিয়া বলেন, ‘অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ। তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন। আমার মনে হয় তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’
আরও পড়ুন: মাশরাফির প্রিয় ব্রেসলেট ৪২ লাখ টাকায় কিনে তাকেই উপহার!
নিজেদের একসঙ্গে না থাকতে পারা প্রসঙ্গে নাজিয়া বলেন, ‘তিনি আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন, তা হলো আমার ছেলে আয়াশ। দুর্ভাগ্যক্রমে অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না আমরা, তবে আমি সবসময় তার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’
আরও পড়ুন: অপূর্বকে জড়িয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি তিশার
নাজিয়া বলেন, ‘দয়া করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের ওপর আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা সবাই আমাদের সুখে-দুঃখে সবসময় ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন। আমরা আশা করি তা অব্যাহত থাকবে।’
ইত্তেফাক/বিএএফ
