মানবতার সেবায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ছুটে চলা

আপডেট : ১৮ মে ২০২০, ২১:৩৪

করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে সৃষ্ট সংকটে স্থবির জনজীবন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এসব মানুষের পাশে দাঁড়ানোই এখন মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন।

করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরন্তর ছুটে চলছেন কামরুল হাসান রিপন। কখনো ত্রাণ নিয়ে, কখনো ইফতার নিয়ে, কখনোবা মোবাইল ফোনে মানুষের সংকটের কথা শুনে ছুটে যাচ্ছেন তাদের কাছে। 

আবার কখনো রাজধানীর বিভিন্ন স্থানে থরে থরে সাজিয়ে রাখছেন শাক-সবজি। বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী সেখান থেকে সবজি নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মানবতার সেবায় রিপনের এমন কার্যক্রম এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীদের বিপুলভাবে উজ্জীবিত করেছে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও চলছে তার এই নিরন্তর ছুটে চলা।

রিপনের সহযোগীরা জানান, করোনা প্রাদুর্ভাবের পর থেকে ঢাকা-৫ সংসদীয় আসনে ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ সহায়তা। পবিত্র রমজান মাস শুরু হওয়া পর থেকে ত্রাণের সঙ্গে চলছে ইফতার বিতরণ। প্রতিদিন সংশ্লিষ্ট আসনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে নিজের হাতে ইফতার পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। এখন পর্যন্ত ১৩ হাজার পরিবারের কাছে ইফতার পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও প্রতিদিন ৬’শ পরিবারের হাতে তুলে দিচ্ছেন ইফতার সামগ্রী।

এ সম্পর্কে কামরুল হাসান রিপন বলেন, ‌জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবিলায় কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ। এই সংকটে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ খুব সংকটে আছে। শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্ত অনেক পরিবার আছে যারা খুব সংকটে দিন কাটাচ্ছে, অথচ তারা মুখে বলতে পারছে না। এসব মানুষকে খুঁজে খুঁজে তাদের জন্যও কিছু করার চেষ্টা করছি। জাতির এই সংকটে আমাদের মানবিকতার হাতটা বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোটা জরুরী। সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য কাজ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কর্মসূচি অব্যাহত রাখবো।

আরও পড়ুন: খুলনায় নার্সসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

রিপন জানান, ঈদকে সামনে রেখে অসহায় সুবিধাবঞ্চিত ৩ হাজারের বেশি মানুষকে ঈদ উপহার দেবেন তিনি। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু করবেন তিনি। এই ঈদ উপহারের থাকছে পোলাও চাল, ডাল থেকে শুরু করে সেমাই, চিনিসহ অনেক কিছুই।

ইত্তেফাক/আরআই