বরিশাল-৩ আসনে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫৪ হাজার ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন ৪৭ হাজার ২৩৫ ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীকের (ওয়ার্কার্স পার্টি) প্রার্থী শেখ টিপু সুলতান ১৮ হাজার ১৯৬ ভোট পান।
বরিশাল ৩ আসন বাবুগঞ্জ-মুলাদী নিয়ে গঠিত। এটা ১২৩ কেন্দ্রের সর্বশেষ বেসরকারি ফলাফল।
আরো পড়ুন: বিশ্বকাপ পর্যন্ত খেলবেন এমপি মাশরাফি
গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইত্তেফাক/জেডএইচ
