করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে চলমান লকডাউনে অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে সংকটে পড়েছেন দেশের তৃতীয় লিঙ্গের মানুষজন। করোনা প্রাদুর্ভাবের এমন দিনে এসব কর্মহীন ও হতদারিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কখনও সংগঠনের উদ্যোগে আবার কখন ছাত্রলীগ কর্মীদের ব্যক্তি উদ্যোগে দেশের তৃতীয় লিঙ্গের এসব মানুষের পাশে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক এবং কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব খান তার ব্যক্তি উদ্যোগে সহায়তা পৌঁছে দিয়েছেন এসব অসহায় মানুষের কাছে।
সরেজমিনে দেখা যায়, বুধবার রাজধানীর পান্থপথ ও কলাবাগান এলাকায় তৃতীয় লিঙ্গে মানুষদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি। এসময় অনন্ত ৫০ জনের বেশি তৃতীয় লিঙ্গের মানুষকে ঈদ উপহার দেন তিনি।
আরও পড়ুন: পরিবারসহ জবির এক শিক্ষার্থী করোনা আক্রান্ত
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৮ জনে।
ইত্তেফাক/আরআই
