করোনা ভাইরাসে ভয় নয়, প্রতিরোধে সচেতন হোন। এই প্রতিপাদ্য নিয়ে বুধবার রাজধানীর একটি আবাসিক বাড়িতে খাদ্যদ্রব্য, ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে হোপ'স ডোর বাংলাদেশ। এ সময় অসহায় ও নিম্নমধ্যবিত্ত প্রায় ২শ’ পরিবারের মধ্যে নগদ অর্থ, খাবার ও ঈদ উপহার বিতরণ করেন হোপ'স ডোর বাংলাদেশের চেয়ারম্যান শামিমুন নাহার লিপি।
হোপ’স ডোর বাংলাদেশের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা রহমান বলেন, শামিমুন নাহার লিপি হোপ'স ডোর বাংলাদেশের হয়ে করোনার এই মহামারীতে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটি আরো সহায়তা করবে। সাধারণ জনগোষ্ঠীকে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দিতে পারবো বলে আমরা আশাবাদী।
ইত্তেফাক/এসআই
