ঈদ উৎসবের চেয়ে জীবন রক্ষা অতীব জরুরি: নাসিম

আপডেট : ২১ মে ২০২০, ০০:০২

ঈদ উৎসবের চেয়ে জীবন রক্ষা অতীব জরুরি মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা ভাইরাস আতঙ্ক সামনে রেখে ঈদের কোন উৎসব হতে পারে না। যদি জীবন রক্ষা করতে হয়, ঈদ মার্কেট হাট বাজার এবং বাইরে ঘোরাফেরা বন্ধ করতে হবে।

গ্রামে কমবেশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করলেও ঢাকা এবং বড় বড় শহর গুলোতে ঈদ মার্কেটের  নামে এক শ্রেণির অর্বাচীন মানুষ ঈদে কেনাকাটা ও ঘরে ফেরার প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রতিযোগিতা করোনা ভাইরাসকে সামাজিক পর্যায়ে ভয়ংকর দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ বিপর্যয়ের মুখে পড়বে। 

বুধবার ( ২০ মে) সকাল ১১ টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর ব্যক্তিগত অর্থায়নে ”ঈদ উপহার” সেমাই, ময়দা,চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত কর্মহীন শ্রমজীবী মানুষের উদ্দেশ্যে  এ কথা বলেন। 

ইত্তেফাক/এসআই