ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যাকারী ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের পসিরউদ্দিনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ওই পরিবরাকে ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা তুলে দেন সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের বিষ্ণুপুর(দেহন) এলাকার হত দরিদ্র পসিরউদ্দিন ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করে। সেই খবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টিগোচর হলে তিনি এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম
