জামালপুর পৌর শহরের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)। খাদ্যসামগ্রী গুলোর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, লবণ।
শুক্রবার সকাল ১১ টায় পৌর শহরের বানিযা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন অসহায় দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে উপস্থিত চিলেন ৩৫ ব্যাটালিয়ন বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মো.আনিসুর রহমান।
আরও পড়ুন: মুসল্লিদের হাত ঘুরে পেঁপেটির মূল্য দাঁড়ালো ১ লাখ ৬৯ হাজার টাকা
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, কাউন্সিলর জামাল পাশা প্রমুখ।
ইত্তেফাক/এসি
