পীরগাছায় ৭৮৪ মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

আপডেট : ২৩ মে ২০২০, ০১:০৫

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া রংপুরের পীরগাছা উপজেলার ৭৮৪ টি মসজিদে সরকার ঘোষিত অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান মসজিদ কর্তৃপক্ষের হাতে পাঁচ হাজার টাকা করে তুলে দেন।

ইসলামিক ফাউণ্ডেশনের আওতাধীন ৭৮৪টি মসজিদে মোট ৩৯ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব ও একাডেমি সুপারভাইজার ফারুক ডাকুয়াসহ ইসলামিক ফাউণ্ডেশনের জেলা ও উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেকে