রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ মে ২০২০, ০০:৩২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।


শনিবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কাল রবিবার হবে ৩০ রমজান। 

ইত্তেফাক/ইউবি