সরিষাবাড়ীতে ১৩ গ্রামের মানুষের ঈদ উদযাপন

আপডেট : ২৪ মে ২০২০, ১৮:৩০

জামালপুরের সরিষাবাড়ীতে ১৩টি গ্রামের মানুষ ঈদ যাপন করলেন। রবিবার সকাল ৭ টায় তারা  ঈদের নামাজ আদায় করেন।

সরিষাবাড়ির দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ ঈদগা মাঠের ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন, আমার পেছনে ১৩টি গ্রামের ছয় শতাধিক মুসল্লিা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টরের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা এই ১৩টি গ্রামের প্রায় ছয় শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

আরও পড়ুন: থানার মধ্যে জুয়ার আসর, দুই পুলিশ প্রত্যাহার

দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল ৭টায় ইমাম মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

বলারদিয়ার গ্রামের শাহা আলী (৬২) বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা ১৫ বছর ধরে রোজা ও ঈদুল ফিতরের নামাজ পড়ে আসছি।

ইত্তেফাক/এসি