মাগুরায় এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ৫ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, আজ মঙ্গলবার (২৬ মে) মাগুরায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সে মাগুরা এসপি অফিসে কর্মরত। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা সনাক্ত হয়েছে ২০জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৮জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন, মোহম্মদপুরে ১জন। আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৮জন।
আরও পড়ুনঃ কোটচাঁদপুরে মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
তিনি আরও বলেন, আক্রান্ত পুলিশ সদস্যের বাড়ী লকডাউন করা হয়েছে এবং তার পরিবারের অন্য সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। মাগুরা জেলায় এখন পর্যন্ত মোট ৫জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে।
ইত্তেফাক
