সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপির শাশুড়ি এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তার মা মোসা. জ্যোসনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৫ কন্যা ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমার জামাতা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
ইত্তেফাক/জেডএইচ
