১১ জুন থেকে শুরু হচ্ছে লা লিগা

আপডেট : ২৯ মে ২০২০, ২০:২৮

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকার পর এবার আসছে ১১ জুন থেকে লা লিগা শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্প্যানিশ লিগের সভাপতি জাভের তিবাস এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী ১১ জুন লা লিগা শুরুর পরিকল্পনা রয়েছে। আগামী মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর।

সোমবার তেবাস বলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাগুলো হবে। লিগ পুনরায় শুরু করার ব্যাপারে আমরা প্রস্তুত এবং শেষ করার দিনটিও গুরুত্বপূর্ণ। ডার্বি বনাম রিয়েল বেটিসের মধ্যকার খেলা দিয়ে লিগ পুনরায় চালু হবে।

তিনি আরও বলেন, আমরা প্রস্তুত এবং গুরুত্বপূর্ণ দিনটি হবে যেদিন আমরা লীগ শেষ করতে পারবো।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটির শীর্ষ দুটি বিভাগের জন্য ৮ জুন থেকে পুনরায় শুরু করার অনুমতি দিয়েছেন। লা লিগার খেলোয়াড়রা গত সপ্তাহে ১০টিরও বেশি গ্রুপে বিভক্ত হয়ে অনুশীলন করেছেন।

আরও পড়ুন: ভারতে জেএমবির অন্যতম শীর্ষ নেতা করিম গ্রেফতার

মহামারী করোনাভাইরাসের কারণে ১২ মার্চ লা লিগা স্থগিত করা হয়েছিল। রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্ট বেশি তথা ৫৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে বার্সেলোনা।


ইত্তেফাক/আরআই