বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কুবি শিক্ষার্থীর

আপডেট : ০২ জুন ২০২০, ২১:৫০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাওয়ার্দী ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গোলাপনগর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহরাওয়ার্দী ভূঁইয়ার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে। 

পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে বৈদ্যুতিক সুইচের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এমন মৃত্যু অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ইত্তেফাক/জেডএইচ