আল-কায়েদার উত্তর আফ্রিকার প্রধান আবদেল মালেক ড্রোকডেলকে হত্যা করেছে বলে দাবি জানিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। উত্তর মালির অভিযানে আবদেল মালেক নিহত হয়েছে বলে দাবি ফরাসি মন্ত্রীর। তবে তাৎক্ষণিকভাবে আল-কায়েদার পক্ষ থেকে কোন সত্যতা জানা যায়নি।
শুক্রবার ফ্রান্স সরকার জানিয়েছে, মালিতে একটি সামরিক অভিযানের সময় আল-কায়েদার উত্তর আফ্রিকার প্রধান আবদেল মালেক ড্রোকডেলকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। আবদেল মালেক সাত বছরেরও বেশি সময় ধরে ফ্রান্স সেনাদের টার্গেটে ছিল।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পারলি টুইট বার্তায় জানিয়েছে, গত ৩ জুন, উত্তর মালিতে ফ্রান্স সেনাবাহিনী আল কায়েদার উত্তর আফ্রিকার প্রধান আবদেল মালেকসহ তার কয়েকজন সহযোগীকে হত্যা করেছে।
একিউআইএম নামে পরিচিত ইসলামিক মাগরেবের আল-কায়েদার কাছ থেকে তার মৃত্যুর বিষয়টি তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফরাসি রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন এবং জি ৫ সাহেল গোষ্ঠী তথা মরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, নাইজার এবং চাদ- এর সশস্ত্র বাহিনীগুলোকে একত্রিত করে একটি মাত্র নেতৃত্বের নিয়ে আসার নতুন পরিকল্পনা চালু করার প্রায় ছয় মাস পরে ড্রুকডেলের মৃত্যুর খবর পাওয়া গেল।
আরও পড়ুন: পড়ালেখার টাকা অসহায়দের দিয়ে জাতিসংঘের পুরস্কার পেল সেলুন মালিকের মেয়ে
জানা যায়, গত ২০১৩ সাল থেকে ড্রুকডেলকে ধরার জন্য লেগে ছিল সাহেল গ্রুপ। দীর্ঘ ৭ বছর প্রচেষ্টার পর ড্রুকডেলকে পরাস্ত করতে সক্ষম হয়েছে দাবি ফ্রান্স সেনার।
ইত্তেফাক/আরআই
