নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরিজাগি গ্রামে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, দরিজাগি গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র উজ্জল খাঁ (৪৫) ও তার স্ত্রী রুবী আক্তারের (৩৫) মৃত লাশ পুলিশ রবিবার সকালে তাদের ঘর থেকে উদ্ধার করেছে। রুবী আক্তারের লাশ পরে ছিল ঘরের মেঝেতে এবং তার স্বামী উজ্জলের লাশ ঘরের আড়ায় (ধন্যা) ঝুলন্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশের ধারনা স্ত্রীকে হত্যার পর উজ্জ্বল নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। তিনি নাকি ঋণ গ্রস্ত ছিলেন। উজ্জলের বৃদ্ধ মা জীবিত আছেন। নেত্রকোনা থানার ওসি তাজুল ইসলাম ঘটনাস্থলে রয়েছেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন বলে জানান।
এদিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই দুইজনের মৃত্যুর কারণ এখানো বলা যাচ্ছে না। তবে প্রেক্ষাপট বিবেচনা করে ধারনা করা হচ্ছে, স্ত্রীকে মেরে পরে সে আত্মহত্যা করতে পারে। লাশ ময়না তদন্ত করা হলেই আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআরএম
