বাংলাবান্ধায় শ্রমিকদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আপডেট : ০৭ জুন ২০২০, ১৫:২১

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষ যেন মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং নিরাপদে সচেতনতার সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে এই বিষয়টিকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রবিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  এ সময় শ্রমিকদের মধ্যে ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের অন্তর্ভুক্ত ২৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট এসএম. সাইফুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করে। তারা ত্রাণ সামগ্রী হিসাবে আটা, ডাল, তেল, সাবান, সেমাই, দুধ ও বিস্কুট বিতরণ করে। 

আরো পড়ুন : করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৬৫ হাজার

লেফটেন্যান্ট এসএম. সাইফুর রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা করা হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে চা শ্রমিক, কৃষি শ্রমিকদের মাঝে আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।


ইত্তেফাক/ইউবি