গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে এক পুলিশ সদস্যসহ ৩ জন করোনা আক্রান্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। এর মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ২৬ জন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ভবনে অস্থায়ী আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে গত রবিবার এক পুলিশ সদস্যসহ পূর্বে নারায়ণখানা গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের দুই সদস্যর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
