গোপালগঞ্জে নার্সসহ ১৬জনের দেহে করোনা শনাক্ত

আপডেট : ০৮ জুন ২০২০, ১১:১২

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে নার্সসহ আরও ১৬জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫জনে । আক্রান্ত ২৮৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৩জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬০জন। মারা গেছেন ২জন। আজ সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৩জন, মুকসুদপুরে ১জন, টুঙ্গিপাড়ায় ১জন, কোটালীপাড়ায় ১ নার্সসহ ৩ জন ও কাশিয়ানী উপজেলায় ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে। 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎকসহ ৬৮জন, কাশিয়ানীতে ৭৬জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ৪৫জন, টুঙ্গিপাড়ায় ৩ চিকিৎসক ৩ নার্স ২ স্বাস্থ্যকর্মীসহ ৪৪জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ৩ নার্সসহ ৫২জন রয়েছেন।

ইত্তেফাক/আরকেজি