ঢাকার কেরানীগঞ্জের সৌদি প্রবাসী নির্মাণ শ্রমিক মাহমুদ আলম (৩৮) রবিবার সৌদি আরবের রিয়াদে বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় ভবনের উপর থেকে পরে গিয়ে মৃত্যু হয়েছে।
স্বজনদের মাহমুদের সহকর্মীরা ফোনে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে সৌদির সময় অনুযায়ী সকাল ১০ টায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এদিকে মাহমুদের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইমুল ইসলাম সোমবার সকালে জানান, নিহত নির্মাণ শ্রমিক মাহমুদ আলমের বাড়ি মডেল থানার রোহিতপুর সোনাকান্দা এলাকায়। সে ফজলু মিয়ার ছেলে। বহুতল ভবনে কাজ করার সময় ভবন থেকে পরে গিয়ে মাহমুদ মারা গেছে। তার দুই ছেলে, স্ত্রীসহ পরিবারের সদস্যরা বাড়িতে রয়েছে।
স্বজনরা জানিয়েছে, মাহমুদের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তারা লাশ ফেরত পাওয়া যাবে কিনা এ বিষয়টি এখন অনিশ্চিতের মধ্যে রয়েছে। মাহমুদের পরিবারের সদস্যরা এব্যাপার সৌদি আরবে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে।
ইত্তেফাক/এমআরএম
