মানিকছড়িতে আরও তিনজনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ জুন ২০২০, ১২:১১

মানিকছড়ি উপজেলা নতুন করে ৩ জনের দেহে প্রাণঘাতী ‘করোনা ভাইরাস’ সংক্রমণ পাওয়া গেছে।  এদের মধ্যে দুইজন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অপর জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী‘করোনা ভাইরাস’ সংক্রমণে মানিকছড়ি উপজেলায় নুতন করে ৩ জনের দেহে ‘করোনা’ পজিটিভ পাওয়া গেছে। গত ৩ জুন এ উপজেলা থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল প্রাপ্ত রির্পোটে ৩ জনের দেহে ‘করোনা’পজিটিভ রির্পোট পাওয়া কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রতন খীসা।

তিনি জানা ৩ জনের মধ্যে ২ জন সরকারি চাকরিজীবী (ব্যাংক স্টাফ, সিএইচসিপি) ও ১জন ফাস্ট ফুডের কারিগর। সরকারি চাকরিজীবী  ২ জন গত ৩ জুন থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অপর জনকে রির্পোট পাওয়ার পর হোম কোয়ারেন্টানে  থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টিতে নজরদারী রাখছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রতন খীসা বলেন, ইতোপূর্বে হাসপাতালের ১জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে দায়িত্বে ফিরে এসেছেন। ৭ জুন রাতে প্রাপ্ত রির্পোটে নতুন করে আরও ৩জন দেহে ‘করোনা’ পজিটিভ পাওয়া গেছে। পুরো বিষয়টি আমরা নজরদারি করছি। সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইত্তেফাক/এমআরএম