ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮জুন) দুপুরে জেলা সদর ও বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সদরের আফতাবনগর এলাকার তিতাস নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই নারীর পরনে সালোয়ার কামিজ ও ওড়না ছিল। তার বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে সদর উপজেলার বুধল ইউপির বুধল গ্রাম থেকে আব্দুর রহমানের স্ত্রী রায়হানা বেগম (৪৫) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে তার স্বামীর ঘর থেকে গলা কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন: সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ব্যাংক ম্যানেজার গ্রেফতার
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএএম
