করোনা পরিস্থিতির কারণে ৭৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। এরফলে কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার ভয়াবহতায় বাংলাদেশে সাধারণ ছুটি ও ভারতে লকডাউন শুরু হলে গত ২৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। ফলে ব্যবসা-বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় দুই দেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে বাণিজ্য সচল রাখতে কয়েক দফা উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানি শুরু হয়েছে।
আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর মরদেহ উদ্ধার
এতে বন্দর ব্যবহারকারীদের মধ্যে দুপুরের পর থেকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
