নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০২০, ১৯:৪৯

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকোমড়ভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কনিকা সুলতানা (২১)। তার স্বামী তারেক মিয়া (কাঞ্চন) নৌবাহিনীর সৈনিক। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কনিকা সুলতানা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চরকোমড়ভাঙা গ্রামে বেড়াতে গিয়ে ছিলেন। সকালে তিনি বৈদ্যুতিক পাখা দিয়ে ধান উড়ানোর কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আহত হন। 

ঘটনার পরপরই তাকে কনিকাকে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচ