মুন্সীগঞ্জে আরও ৬১ জনের করোনা, জেলায় ১০৯৬

আপডেট : ০৯ জুন ২০২০, ০০:০৯

মুন্সীগঞ্জে সোমবার নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।  এই নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১০৯৬।  টঙ্গীবাড়ি উপজেলার ঢুলিহ গ্রামের করোনায় মারা  যাওয়া জোৎস্না বেগম (৫০) মৃতের তালিকায় সোমবার সংযুক্ত হয়ে করোনায় মৃতের সংখ্যা এখন ২৯। সোমবার নতুন আর কোন রোগী সুস্থ হননি।  তাই জেলায় করোনা জয়ী সংখ্যা ৩শ’।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন ৬১ জনের দেহে করোনা শনাক্তের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪৩, টঙ্গীবাড়ি উপজেলায় ৩, সিরাজদিখান উপজেলায় ১, লৌহজং উপজেলায় ৫, শ্রীনগর উপজেলায় ৪ এবং গজারিয়া উপজেলায় ৫।

মুন্সীগঞ্জে সিভিল সার্জন আরও জানান, ৩, ৪ ও ৫ জুনের ১৯৩ টি রিপোর্ট পাওয়া যায় সোমবার।  এই নিয়ে ৫৪৩৫টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো।  সোমবার ২১০টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে, এই নিয়ে পর্যন্ত ৫৯৩৯টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হলো।

মুন্সীগঞ্জ জেলায় ১০৯৬ জন করোনা শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৫শ’ ছাড়িয়ে গেল। সদর উপজেলায় এখন করোনা শনাক্ত ৫১৩, টঙ্গীবাড়ি উপজেলায় ৭৮, সিরাজদিখান উপজেলায় ১৪৩, লৌহজং উপজেলায় ১৩২, শ্রীনগর উপজেলায় ১১৯ ও গজারিয়া উপজেলায় ১১১ জন।

করোনায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ১৭ জন। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন, লৌহজং উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জন।  গজারিয়া উপজেলায় করোনায় কেউ মারা যাননি।  জেলায় সুস্থ ৩শ’ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১২২, টঙ্গীবাড়ি উপজেলায় ২৮, সিরাজদিখান উপজেলায় ৫৫, লৌহজং উপজেলায় ২০, শ্রীনগর উপজেলায় ৪৩ এবং গজারিয়া উপজেলায় ৩২ জন করোনা জয় করেছেন।  মুন্সীগঞ্জের স্বাস্থ্য বিভাগে এপর্যন্ত ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর মধ্যে সুস্থ হয়েছে ৬৩।  সিভিল সার্জন আরও জানান, রবিবারের রিপোর্ট থেকে একজন রোগী কমে গেছে।  ফলোআপের পজিটিভ ভুলবশত: নতুন রোগী হিসাব সংযুক্ত হয়েছিল।  তাই রবিবার ৭৫ নতুন করোনা শনাক্ত হবে, এর সাথে সোমবারের ৬১ যুক্ত হয়ে এখন করোনা রোগী হবে ১০৯৬।   

ইত্তেফাক/এসআই