নওগাঁয় করোনায় আরও এক জনের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ১১:৫৩

নওগাঁয় নতুন করে করোনা ভাইরাসে মোস্তাফিজুর রহমান (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন ৩ জন।

বুধবার সকালে সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৯৪।

সিভিল সার্জন জানান, মোস্তাফিজুর রহমান ঢাকায় মগবাজারে ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। শরীরে জ্বর ও গলাব্যাথাসহ করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন নওগাঁয় বাসায় আসেন। করোনার নমুনা হাসপাতালে দিয়ে তার বাসাতেই কোয়ারাইনটেনে ছিলেন। গত ৮ তারিখে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করে। নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ১টায় নওগাঁ কেন্দ্রীয় কবর স্থানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি ভাবে দাফন করা হয়।

এদিকে ইসলামী ব্যাংক নওগাঁ শাখায় কয়েকজন কর্মকর্তা শনাক্ত হওয়ায় ব্যাংক লকডাউন করেছে জেলা প্রশাসন।

ইত্তেফাক/এমআরএম