নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুন ২০২০, ১৫:৪৮

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফয়সাল নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০জুন) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু ফয়সাল ওই গ্রামের রুবেল হোসেনের ছেলে।

আরো পড়ুন: শাহরাস্তিতে শ্বাসকষ্টে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিহতের পরিবার ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বুধবার সকালে ফয়সাল বাড়ির পাশে প্রতিবেশী দুই শিশুর সাথে খেলার সময় পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। পড়ে শিশুটির মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

ইত্তেফাক/এএএম