ছিন্নমূলদের পাশে ‘ভালোবাসার আম’ নিয়ে ‘ইকোহাট’

আপডেট : ১০ জুন ২০২০, ২১:১২

ছিন্নমূল, খেটে খাওয়া মানুষের মাঝে মৌসুমি ফল আম বিতরণ করেছে ই-কমার্স সাইট ‘ইকোহাট’। বুধবার টিএসসিতে সুবিধা বঞ্চিতদের মাঝে ‘ভালোবাসার আম’ নামে এটি বিতরণ করা হয়।

পুরো আমের মৌসুমেই এই উদ্যোগ চলবে বলে জানায় তারা। যাদের আম কেনার সামর্থ্য নেই, তাদের যেন সবাই  দেশী মৌসুমি ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ‘ইকোহাটের’ উদ্যোক্তাদের একজন রকিবুল হোসাইন।

তিনি বলেন, আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। এটি যেন একটি উৎসবে পরিণত হয়ে সেটিই আমরা চাই। আম আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে, আর যাদের নেই তারা কিনে খেতে পারবেনা এটি কেন হবে। আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে, তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি। আশা করছি অন্যান্য ই-কমার্স সাইট ও প্রতিষ্ঠানও এমন এগিয়ে এসে এটিকে একটি আম উৎসবে রূপান্তরিত করবে।

ছিন্নমূলদের পাশে ‘ভালোবাসার আম’ নিয়ে ‘ইকোহাট’

ইত্তেফাক/আরএ