চীনের উহানে পুনরায় দূতাবাস চালু করবে যুক্তরাষ্ট্র!

আপডেট : ১০ জুন ২০২০, ২১:২৮

চীনের হুবেই প্রদেশের উহান শহরে পুনরায় দূতাবাস চালু করার ইচ্ছা কংগ্রেসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। চলতি মাসের শেষের দিকেই দূতাবাস চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, চীনের উহান শহরে আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ২২ জুনের মধ্যেই পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনা করছে মার্কিন পররাষ্ট্র দফতর।

গত ডিসেম্বরে চীনের উহানেই প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। সাম্প্রতিক সময়ে করোনা মহামারি পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। প্রথম থেকেই এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। উহানের ল্যাব থেকেই হয়তো এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৫

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, সারা বিশ্বে প্রায় ৭২ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর প্রায় চাল লাখ ৯ হাজার মানুষ মৃত্যু বরণ করেছে প্রাণঘাতী করোনায়।

ইত্তেফাক/আরআই