করোনার মধ্যে বিয়ের আয়োজন, ফেঁসে গেলেন কনের বাবা!

আপডেট : ১০ জুন ২০২০, ২৩:০০

মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাল্যবিয়ের দায়ে কনের বাবাকে জরিমানা ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেক রিফাত আসমা।

রিফাত আসমা জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর অবস্থানে প্রশাসন। এ নির্দেশনা অমান্য করে উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. ইব্রাহিম ও বিবি জুলেখা’র মেয়ের বিবাহের ধুমধাম আয়োজন করেন কনে পক্ষ। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি বিয়ের সকল আয়োজন স্বাভাবিক সময়ের ন্যায় চলছে। পরে কনে ও বরের জন্মনিবন্ধন দেখি। 

তিনি আরও জানানা, সেখানে অপ্রাপ্ত কনের বয়স (৪ অক্টোবর-২০০৩) ও বর মো. বিল্লাল হোসেন (১জানুয়ারী-২০০০)! ফলে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করি এবং বিয়ের সকল আয়োজন বন্ধ করার পাশাপাশি কনের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেয়ার মর্মে কনের পিতার মুছলেখা নেয়া হয়েছে।

ইত্তেফাক/বিএএফ