টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পড়ে হাট-বাজারগুলোতে ঘুরাফেরা করায় ১৪জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে বিভিন্ন অঙ্কে ১৩৫০ টাকা জরিমানা করেন।
অন্যদিকে মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে হাট-বাজারগুলোতে মুখে মাস্ক না পড়ে ঘুরাফেরা করায় ১৪জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। এছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
