ভারাক্রান্ত মন ও কান্নার রোল জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০২:২৮

দলীয় নেতা-কর্মীদের ভারাক্রান্ত মন ও কান্নার রোলে রংপুরে পালিত হলো জাতীয় পার্টির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি আজ রাতে নগরীর সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্দ্যোগে পালিত হয়। অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন।

রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকির আলোচনাসভা। ছবিঃ ইত্তেফাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, রুহুল আমিন লিটন, বারী মুন্সি, মহানগর জাতীয় পার্টির জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সহ-সভাপতি আফজাল হোসেন, যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি রংপুর জেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির আহবায়ক শান্তি কাদরী. জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার আহবায়ক নাহিদ ইয়াসমিন, সদস্য সচিব ফেরদৌসী বেগম মালা, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, মহানগর স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি ফারুক মন্ডল, মহানগর মহিলা পার্টির আহবায়ক জেসমিন আখতার সুমি ও সদস্য সচিব জোসনা বেগম।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যানের আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাতের সময় কান্নায় ভেঙ্গে পড়েন দলীয় নেতা-কর্মীরা। এ সময় তারা তাদের নেতার আশু রোগ মুক্তি কামনা করেন।

এ সময় সকলে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে পার্টির চেয়ারম্যান মনোনিত করায় নতুন চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।

অপর দিকে জাতীয় পার্টির অন্যতম নেতা, রংপুর ৪ আসনের এম পি প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের পিতা রংপুর জেলার হারাগাছের বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব মহসিন হোসেন বেঙ্গল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)।

আরও পড়ুনঃ নির্বাচন কর্মকর্তাদের গাড়িতে আগুন, বিএনপি নেতা গ্রেফতার

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সভাপতি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরসহ পার্টির অন্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইত্তেফাক/নূহু