টিআইএন থাকলেই দিতে হবে আয়কর রিটার্ন   

আপডেট : ১১ জুন ২০২০, ১৮:২২

করমুক্ত আয়ের সীমায় ছাড় দিলেও প্রতি বছর আয়কর ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কঠোর হওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন থাকলেই ওই ব্যক্তিকে প্রতি বছর আয়কর রিটার্ন বা বার্ষিক আয়ের বিবরণ কর বিভাগের কাছে জমা দিতে হবে। 

আগে কিছু ক্ষেত্রে এ বিষয়টি শিথিল ছিলো। ফলে আইনী ফাঁক থাকায় অনেকেই রিটার্ন দাখিল করতো না। প্রস্তাব অনুযায়ী কেবল জমি বিক্রি এবং ক্রেডিট কার্ডধারীর ক্ষেত্রে এ বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে অন্য সবাইকে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৫০ লাখ। 

আরো পড়ুন : স্বর্ণ আমদানি করলে আর ভ্যাট দিতে হবে না

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্র জানিয়েছে, সর্বশেষ হিসাব অনুযায়ী, এর মধ্যে অর্ধেকও আয়কর রিটার্ন জমা দেননি। মাত্র ২২ লাখ লোক রিটার্ন দাখিল করেছে। বর্তমানে ৩০ এর অধিক কাজের জন্য টিআইন নেওয়া বাধ্যতামূলক।  

গত কয়েক বছরে টিআইন নেওয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগের ফলে ব্যাপকভাবে বেড়েছে টিআইএনধারী। কিন্তু সে তুলনায় বাড়েনি রিটার্ন দাখিলের হার।

ইত্তেফাক/ইউবি