শেখ হাসিনার কারামুক্তি দিবসে যুবলীগের দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

আপডেট : ১১ জুন ২০২০, ২০:১৫

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবসে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার দিনব্যাপী কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের ব্যবস্থাপনায় রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ব্যবস্থাপনায় রাজধানীর মিরপুর শাহ আলী মাজারে বাদ যোহর সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। 

বিকেলে বাদ আছর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ব্যবস্থাপনায় হাইকোর্ট মাজার মসজিদে বাদ আসর বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে চালু হলো ই-পাসপোর্ট সেবা

এছাড়া কেন্দ্রীয় যুবলীগের আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলা মহানগর ইউনিয়ন পৌরসভা একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ইত্তেফাক/আরআই