নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নতুন করে আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৫ ও ৬ জুন পাঠানো নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন।
নতুন ১৬ জন নিয়ে পলাশ উপজেলায় ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্তদের মধ্যে ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ায় ছয়জন, পৌরএলাকার বাংগালপাড়া দুইজন, জনতা জুট মিলে একজন, চরপাড়ায় একজন ভাগ্যেরপাড়া একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, পলাশ শিল্পাঞ্চল কলেজে একজন, উপজেলার জিনারদী ইউনিয়নের পন্ডিতপাড়ায় একজন, পারুলিয়ায় একজন ও গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে একজন ।
পলাশ থানার ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১৬ জন নিজ বাসায় আইসোলেশনে থাকবেন। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং এলাকার জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।
ইত্তেফাক/এএম
