দুর্দান্ত জয়ে বছর শুরু করলো আর্সেনাল। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে ৪-১ গোলে ফুলহ্যামকে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির শিষ্যরা।
শুরুটা ভালো করলেও ছন্দ ধরে রাখতে পারেনি ফুলহ্যাম। উল্টো ম্যাচের ২৫তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন গ্রানিত জাকা। বিরতির পর স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন আলেক্সাদ লাকাজেত। ৬৯ মিনিটে ব্যবধান কমান ফুলহ্যামের আবুবকর কামারা। শেষে আরো দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ২০ ম্যাচ থেকে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে লিভারপুল।
ইত্তেফাক/এএম
